Apan Desh | আপন দেশ

বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:১৪, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য একটি নতুন এবং কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়েছে, কোনো অপরাধের মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে। 

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। 

নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো ব্যক্তি গ্রেফতার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এর ফলে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো (ডিপোর্ট) হতে পারে এবং ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

আরও পড়ুন<<>>জাতিসংঘের ৮১ বছর, বিশ্বশান্তির প্রত্যয়

চলতি অক্টোবর মাসেরই আগের এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে ভিসা বাতিলের পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। ফৌজদারি মামলা বা আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়