ছবি: সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এ সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে দলটির। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানী কাপ্তান শান মাসুদ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তি দিয়েছে এক তারকা ব্যাটসম্যানকে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগাকে আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি এ ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ করেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সালমান দোষ স্বীকার করেছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আরও পড়ুন <<>> পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেল বাংলাদেশ
গত ২৪ মাসে এটি সালমানের দ্বিতীয় অপরাধ। এখন তার ডিমেরিট পয়েন্ট হলো দুই। আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর মেজাজ হারিয়েছিলেন সালমান। তার বিরুদ্ধে ২.২ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































