Apan Desh | আপন দেশ

গুম-বিচারবহির্ভূত হত্যা চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ২৮ অক্টোবর ২০২৬

গুম-বিচারবহির্ভূত হত্যা চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু চায় না সরকার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৮ অক্টোবর) সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সংসদে বিগত ১৭ বছরে গুমের শিকার ও না ফেরাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন <<>> বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি

ব্রিফিংয়ে গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখের বিষয়ে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি সরকারের চলমান তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনগুলোকেও স্বাধীন তদন্তের আহবান জানান।

এদিনও আইজিপির বক্তব্যকে অসতর্কতাবশত ভুল উল্লেখ করে বলেন, এমন শব্দচয়ন ঠিক হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়