Apan Desh | আপন দেশ

আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৯, ১৬ মার্চ ২০২৬

আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে দেশীয় ক্রিকেটে অস্থিরতার আভাস দেখা দিয়েছে। বিসিবির আশঙ্কা, এ পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে।

সোমবার (১৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে বোর্ড জানায়, বর্তমান বিসিবি একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত পরিচালনা পর্ষদ। এনএসসির সাম্প্রতিক গেজেট নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি বলেছে, এ ধরনের তদন্ত বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

বিসিবির মতে, তারা আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক শাসন কাঠামোর অধীনে পরিচালিত হয়। সেখানে যেকোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইসিসি নেতৃত্বের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখান থেকে ইঙ্গিত পাওয়া গেছে, নির্বাচিত বোর্ডের কাজে হস্তক্ষেপ আইসিসির গভর্ন্যান্স নীতির পরিপন্থি হতে পারে।

আরও পড়ুন <<>> দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

এ পরিস্থিতিতে আইসিসি আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় বিসিবি।

বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বিষয়টি দ্রুত সমাধানের আহবান জানিয়েছে বোর্ড। একই সঙ্গে এনএসসির গেজেটের উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্টীকরণও চেয়েছে বিসিবি।

বিসিবির আশা, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এনএসসি তদন্তের বিষয়টি এখানেই শেষ করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের