ফাইল ছবি, আপন দেশ
আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ৮ নম্বরে এসেছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার রেটিং এখন ৬০২ পয়েন্ট। সেরা দশে থাকা একমাত্র টাইগার বোলার মেহেদী হাসান মিরাজ। অপরদিকে, এক ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমে গেছেন পেসার তাসকিন আহমেদ।
একধাপ উন্নতি হয়েছে পেসার নাহিদ রানারও। ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে চাপাই এক্সপ্রেস। সেরা কুড়িতে আছেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। একধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন<<>>নেপাল-বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
তবে অবনতি হয়েছে তাসকিন আহমেদের। একধাপ পিছিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন এ পেসার।
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিমের। ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান এ ওপেনারের। একধাপ এগিয়ে ২৭ নম্বরে আরেক ব্যাটার সাইফ হাসান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































