নাহিদ রানা, আপন দেশ
বাইশ গজে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন টাইগার পেস সেনসেশন নাহিদ রানা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের নাহিদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই সিরিজসেরা হয়েছিলেন টাইগার পেসার নাহিদ রানা। এবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন নাহিদ। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট, ইকোনমি ছিল ৪.৪৬। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন তিনি। চট্টগ্রামে শেষ ম্যাচেও যোগ করেন আরও দুই উইকেট।
আরও পড়ুন<<>>মেসি ম্যাজিকে আরও ওপরে মায়ামি
পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব।
নাহিদ আরও বলেন, পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































