Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং তদন্তে আইসিসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৪, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:১৯, ১৭ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং তদন্তে আইসিসি

ফাইল ছবি

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগের তির ধেয়ে গেল কানাডার একটি ম্যাচের দিকে। এ মাচকে ঘিরে এবার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। পাশাপাশি ক্রিকেট কানাডার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

কানাডার সরকারি সম্প্রচার সংস্থা সিবিসি গত ১০ এপ্রিল একটি ৪৩ মিনিটের তথ্যচিত্র প্রচার করে। এর নাম ছিল 'করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট'। সে তথ্যচিত্রে ক্রিকেট কানাডার পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। এরপরই এ তদন্ত শুরু হয়।

যে ম্যাচটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেটি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার গ্রুপ পর্বের ম্যাচ। মূল নজর রয়েছে নিউজিল্যান্ডের রান তাড়ার পঞ্চম ওভারে। ওই ওভারটি করেছিলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। তিনি টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

আরও পড়ুন<<>>শরিফুলের পর রিশাদের আঘাত

বাজওয়া ওই ওভারে নো-বল ও ওয়াইড দিয়ে শুরু করেন এবং মোট ১৫ রান দেন। নিউজিল্যান্ড ১৭৪ রানের লক্ষ্য মাত্র ১৫.১ ওভারে আট উইকেট হাতে রেখে পূরণ করে নেয়।

অভিযোগের বিষয়ে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ বলেছেন, এসিইউ এ তথ্যচিত্র সম্পর্কে জানে। তবে নির্দিষ্ট অভিযোগ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আইসিসির সদস্যদের পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো সংস্থার সাংবিধানিক প্রক্রিয়ায় পরিচালিত হয়। এসিইউ তথ্য সংগ্রহ, প্রতিরোধ, শিক্ষা ও তদন্তের মাধ্যমে ক্রিকেটের সততা রক্ষায় কাজ করে যাচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়