Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কী বলছে আইসিসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কী বলছে আইসিসি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বেড়েছে জটিলতা। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ক্ষতিপূরণ দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (০৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়। তবে বৈঠক শেষে কোনো যৌথ ঘোষণা দেয়া হয়নি।

জানা গেছে, পাকিস্তান সরকারের অনুমোদন পাওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে। তবে পিসিবি কর্তৃক দেয়া, বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে। এ দাবির জবাবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশকে আলাদা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেয়ার সুযোগ নেই। তবে সংস্থার আয়ের পূর্ণ অংশ বাংলাদেশকে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এ খবর জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন <<>> অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল বয়কটের হুমকি সাংবাদিকদের

এদিকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পিসিবিকে পরামর্শ দিয়েছেন, তারা চাইলে বিষয়টি আইসিসির সালিশি কমিটির সামনে তুলতে পারে অথবা বোর্ড সভায় আলোচনা করতে পারে। একই সঙ্গে তিনি ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানান, কারণ এটি ক্রিকেটের জন্য ইতিবাচক নয়।

পাকিস্তান সরকার আগেই ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে তাদের দল ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ