ফাইল ছবি
সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর আগে লাল সবুজ দলকে দুঃসংবাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মেহেদী হাসান মিরাজের দলকে শাস্তি দিয়েছে সংস্থাটি।
স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা নিশ্চিত করেছে আইসিসি।
আরও পড়ুন<<>> হামজাদের কোচ নিয়োগে বাছাই কমিটি
দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
আইসিসির খেলোয়াড় ও স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ মূলত স্লো ওভার রেটের শাস্তির সঙ্গে জড়িত। এ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিং করায় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম বোলিং করায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































