Apan Desh | আপন দেশ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪১, ২৪ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক চলছে

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠকে মূলত দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা উপস্থিত আছেন। সংবিধানের সামগ্রিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং একটি সর্বজনগ্রাহ্য খসড়া প্রণয়নে আমন্ত্রিত বিশেষজ্ঞরা তাদের সুনির্দিষ্ট মতামত ও আইনি পরামর্শ তুলে ধরছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের 'জুলাই জাতীয় সনদ'-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে। অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং এতে শহীদ ও আহতদের আইনি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার বিষয়ে আলোচনা চলছে। 

আরও পড়ুন<<>>অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ

এছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, এর এখতিয়ার সুনির্দিষ্ট করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের মতো ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার আইনি দিকগুলো নিয়ে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।

২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নেয়া হয়েছে। গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো এ বিশেষ সংশোধন কমিটির বৈঠকে অংশ নেয়নি।

তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে বলে জানান কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়