Apan Desh | আপন দেশ

নাহিদ রানাকে নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৭, ১৮ জুলাই ২০২৬

নাহিদ রানাকে নিয়ে দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে ১-১ সমতায় ফিরেছ টিম টাইর্গাস। তবে সে ম্যাচে বল হাতে নিজের কোটা পূরণ করেননি পেসার নাহিদ রানা। মাত্র ২.৩ ওভার বোলিং করেন তিনি। তখনই তাকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

ম্যাচ শেষে নাহিদকে নিয়ে দুঃসংবাদ পাওয়া গেছে। তিনি মূলত চোটে পড়েছেন।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। আর গত ম্যাচে এ কারণেই বোলিং শেষ করতে পারেননি।

শনিবার (১৮ জুলাই) জানা গেল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও থাকছেন না নাহিদ রানা। ইনজুরির কারণে বিশ্রামে রাখতেই এ সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন <<>> পাগলাটে সমর্থকদের জন্যই আরেকবার বিশ্বকাপ জিততে চান স্কালোনি

গতকাল ফিজিও বায়েজিদ বলেছিলেনন, নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দেইনি। রোববার (১৯ জুলাই) পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে।

সকালের পর সিদ্ধান্ত নিব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।

দ্বিতীয় ম্যাচে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ রানা। আগের ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়