ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে বৈশ্বিক কোনো আসরে বাঘিনীতের একাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল না। তবে এবার সে কীর্তি অর্জন করল নিগার সুলতালার দল।
সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬ উইকেটে হারিয়ে ১২৩ রানে থামে বাংলার মেয়েরা। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রানে করতে পারে। যার ফলে বাংলাদেশ জয় পায় ২৩ রানে।
তবে শুরুতেই জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল পাক নারীরা। ৭.৩ ওভারে ১ উইকেটে ৪৯ রান সংগ্রহ করে তারা। এরপর ব্যাটিং ধসে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। ৩৯ রানের মধ্যে হারায় ৎ৭ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন মুনিবা আলী। ২৩ রান করেছেন গুল ফিরোজা।
২১ রানে ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১৮ রানে ৩টি নেন নাহিদা আক্তারও। একটি করে নিয়েছেন রাবেয়া খান ও রিতু মনি।
আরও পড়ুন <<>> ভালো ব্যাটিং করেও ৬ রানে বাংলাদেশের হার
ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন স্বর্ণা আক্তার। স্বর্ণার হাতেই ওঠেছে ম্যাচসেরা পুরষ্কার। তার ব্যাটেই বাংলাদেশ পায় লড়াই করার মতো সংগ্রহ।
এছাড়া উল্লেখযোগ্য ৩৮ বলে ৩৬ রান করেন নিগার সুলতানা। ১৯ বলে ২২ রান করেছেন সোবহানা মোস্তারি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































