Apan Desh | আপন দেশ

সাফ চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা লাখ টাকা বেতন পাবেন

অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা লাখ টাকা বেতন পাবেন

অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা লাখ টাকা বেতন পাবেন ক্রীড়া প্রতিবেদক ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশে ফিরে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যর্থনা পেয়েছেন যুবারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জমকালো অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মান জানানো হয়। এবার সাফজয়ী যুবাদের জন্য বড় ঘোষণা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যাম্পিয়ন ফুটবলারদের মাসে ১ লাখ টাকা করে বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বাফুফে চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমে নির্দিষ্ট অর্থের ঘোষণা না দিয়েই বলেছিলেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পুরস্কারের ঘোষণা করা হবে। খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু থাকছে। অবশেষে সোমবার (০৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া দিবসে তিনি চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য মাসিক লাখ টাকার বেতন ঘোষণা করে চমক দেন। আপন দেশ/জেডআই

০২:৫০ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দল। তরুণদের এ দারুণ জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ সাফল্যের পর দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশে ফেরার পর খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। টাইব্রেকারে জয় তুলে নেয়ায় দলকে প্রধানমন্ত্রী, দেশবাসী এবং ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি আরও জানান, দেশে ফিরলে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বর্ণাঢ্যভাবে বরণ করে নেয়া হবে।

১২:৪০ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের যুবারা। এর আগে ২০২৪ সালেও একই আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শুরু থেকেই ছিল নাটকীয়তা। টসে জিতে ভারত প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম সফলভাবে গোল করে বাংলাদেশকে এগিয়ে রাখেন।

১১:৩১ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

দাপুটে পারফরম্যান্সে নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সেমিফাইনালে ১-০ গোলের জয় পেয়ে শিরোপার লড়াইয়ে নাম লেখায় লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড মানিক, যা শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বাংলাদেশ, ফলে জয়টি ছিল পুরোপুরি প্রাপ্য। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নেপালের রক্ষণভাগে একের পর এক আক্রমণে চাপ সৃষ্টি করে তারা। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে ডান প্রান্ত থেকে একটি সেট-পিসের সুযোগ পায় বাংলাদেশ। মুর্শেদ আলীর দারুণ ক্রসে হাওয়ায় ভাসা হেডে নেপালের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান মানিক। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

০৭:১১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

সাফ জয়ীদের কোটি টাকার চেক দিয়ে সংবর্ধিত করলেন প্রধান উপদেষ্টা

সাফ জয়ীদের কোটি টাকার চেক দিয়ে সংবর্ধিত করলেন প্রধান উপদেষ্টা

সাফ চ্যাম্পিয়নশিপের জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস। জয়ীদের হাতে দিয়েছেন কোটি টাকার ড্যামি চেক। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয়ী ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পরদিন বৃহস্পতিবার বাঘিনীরা দেশে ফিরে। তাদেরকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জমকালো সংবর্ধনা আয়োজন করা হয়।

০১:২৫ পিএম, ২ নভেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement