ফাইল ছবি
পাবনা সদর উপজেলায় বজ্রপাতে একসঙ্গে ছয় তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু।
কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন, তারা সবাই কিশোর ও তরুণ।
তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
আরও পড়ুন <<>> নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল
চেয়ারম্যান বলেন, নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। উদ্ধারকাজ পরিচালনা ও নিহতদের পরিচয় নিশ্চিতকরণের চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































