Apan Desh | আপন দেশ

সাফের প্রাথমিক দলে বড় চমক

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:২২, ২৫ অক্টোবর ২০২৬

সাফের প্রাথমিক দলে বড় চমক

ফাইল ছবি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দলের দুই তরুণ ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান এবং মোহাম্মদ মাহি খান। 

রোনান সুলিভান গত এপ্রিলে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ শিরোপা জয়ের অংশ ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি। সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এ তরুণ ফুটবলার এখন জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে মাহি খান বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলছেন। চলতি মৌসুমে সাত ম্যাচে নয় গোল করে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি। বয়সভিত্তিক দলের পর এবার সিনিয়র দলে ডাক পাওয়া দুজনের জন্যই বড় সাফল্য।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

তরুণদের সুযোগ দিতে গিয়ে সর্বশেষ আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা সত্ত্বেও ইমন এবারের স্কোয়াডে ঠাঁই পাননি। তবে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে ফিরিয়ে আনা হয়েছে তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহকে।

সাফের ২৮ সদস্যের বাংলাদেশ দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ। মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া। ফরওয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়