Apan Desh | আপন দেশ

এবার ঋতুপর্ণাদের পরীক্ষা ভারতে

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৯, ১৪ মার্চ ২০২৬

এবার ঋতুপর্ণাদের পরীক্ষা ভারতে

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগের আসরেও শিরোপা জিতেছিলেন সাবিনা-কৃঞ্চারা। লাল সবুজ দলের মেয়েদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এবারের আয়োজক ভারত। দেশটির গোয়ায় প্রদেশে ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেয়া এক চিঠিতে লিখেছেন, সাফভুক্ত সাত সদস্য দেশের জাতীয় নারী দল এ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একে এ অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এ আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আরও পড়ুন<<>>বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার

মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন সাবিনা-ঋতুপর্ণারা। ২০২২ সালেও দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই আবারও নেপালকে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামতে হবে ঋতুপর্ণাদের।

গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেছেন, দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে। কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে। নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement