Apan Desh | আপন দেশ

সাফের আগে বদলে গেল বাংলাদেশের অধিনায়ক 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৮, ২৫ মে ২০২৬

সাফের আগে বদলে গেল বাংলাদেশের অধিনায়ক 

ছবি: বাফুফে

সাফ নারী চ্যাম্পিয়নশিপের আসর শুরু হতে যাচ্ছে। সোমবার (২৫ মে) ভারতের ভারতের গোয়ায় উদ্বোধনী দিনে দুইটি ম্যাচে মুখোমুখি হবে ভুটান-নেপাল এবং ভারত-মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে। তার আগেই দলের অধিনায়ক বদল করা হয়েছে।

এতদিন বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। কিন্তু ভারতের সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ নেতৃত্বে বদল এনেছেন কোচ পিটার বাটলার। রোববার টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া মান্দা। এ মিডফিল্ডারকে অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে বলেছেন, থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।

আগামীকাল ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।

রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক ও কোচের দুজনই হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন। 

আপন দেশ/জেডআ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়