Apan Desh | আপন দেশ

অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা লাখ টাকা বেতন পাবেন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ৬ এপ্রিল ২০২৬

অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা লাখ টাকা বেতন পাবেন

ছবি: বাফুফে

ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশে ফিরে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যর্থনা পেয়েছেন যুবারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জমকালো অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মান জানানো হয়।

এবার সাফজয়ী যুবাদের জন্য বড় ঘোষণা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যাম্পিয়ন ফুটবলারদের মাসে ১ লাখ টাকা করে বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>খেলার চেয়ে সাকিবের কাছে গুরুত্বপূর্ণ দেশে ফেরা

এর আগে বাফুফে চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমে নির্দিষ্ট অর্থের ঘোষণা না দিয়েই বলেছিলেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পুরস্কারের ঘোষণা করা হবে। খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু থাকছে। অবশেষে সোমবার (০৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া দিবসে তিনি চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য মাসিক লাখ টাকার বেতন ঘোষণা করে চমক দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়