ফাইল ছবি
বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল।
তিনি জানান, তাওসিফ সৌরির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়িও পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।
আরও পড়ুন<<>>মাছ-মাংস-ডিমের বাজারে অনিয়ম তদন্তের সুপারিশ
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সৌরি।
তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। চব্বিশের ০৫ আগস্ট গণভবনের পেছন থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিওটি ধারণ করেছিলেন সামরিক পাইলট তাহসিফ সৌরি। ০৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছাড়েন।
তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































