Apan Desh | আপন দেশ

সৌদির ১৫৯ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৮, ৩০ অক্টোবর ২০২৬

সৌদির ১৫৯ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

ছবি: আপন দেশ

সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলা হয়েছে। প্রেক্ষিতে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত এ রুটের মোট ১৫৯ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, সৌদির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধের ফলে শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশের ৩৭টি ফ্রাইট বাতিল হয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজ ১৫টি, ইউএস-বাংলার ১০টি, ইন্ডিগো এয়ারের ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

আরও পড়ুন <<>> রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী ২২ হাজার ৭২১ জন যাত্রী। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

এর আগে, গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়