ছবি : সংগৃহীত
হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মারিয়া মান্দার দল।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হয় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এ হারের ফলে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মালদ্বীপ।
ম্যাচের শুরুতেই মাত্র ১১ সেকেন্ডে গোল করে আলোচনায় আসেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। তার এ গোল বাংলাদেশের ফুটবল ইতিহাসের দ্রুততম গোল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন <<>> টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে বেঙ্গালুরু
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়েছিল। ফলে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশের বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































