Apan Desh | আপন দেশ

দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ

রাজশাহীতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা হয়েছে। সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ১ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এসময় ৪৩ পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ সভা হয়।  সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

০৬:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পেল ৭৬ লাখ টাকা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পেল ৭৬ লাখ টাকা

সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার এবং গুরুতর আহত দুই ব্যক্তিকে দেয়া হয়েছে মোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তা। নিহত প্রত্যেকের পরিবার পেয়েছে ৫ লাখ টাকা। গুরুতর আহত প্রত্যেককে দেয়া হয়েছে ৩ লাখ টাকা করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০৭:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement