Apan Desh | আপন দেশ

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীর মৃত্যু

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ১০ জানুয়ারি ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীর মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্যের। সালালাহ থেকে বাড়ি ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। হঠাৎ সড়কে উঠে আসা একটি উটের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই গাড়িতে থাকা পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

আরও পড়ুন<<>>ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই, হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

আহতদের মধ্যে রয়েছেন সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে পরিবারের সদস্যরা মাস্কাট থেকে হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। সেখানে কিছুদিন অবস্থানের পর শুক্রবার রাতে সবাই একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি উট সড়কে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, এক পরিবারের তিনজনকে একসঙ্গে হারাবো—এটা ভাবতেই পারছি না। শোকটা খুব ভারী।

এদিকে দুর্ঘটনার খবরে ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা গভীরভাবে শোকাহত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch