ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত (৭৭)। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-ভৈরব সড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত যতীন্দ্র চন্দ্র রাউত।
আরও পড়ুন <<>> গরু চোরের ট্রাকে আগুন দিল গ্রামবাসী
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































