Apan Desh | আপন দেশ

বঙ্গভবনের সামনে ট্রাকের চাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৯, ১০ মার্চ ২০২৬

বঙ্গভবনের সামনে ট্রাকের চাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

গ্রাফিক্স আপন দেশ।

রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রকের চাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, রিপন (৪৫) ও সুলতান (৪০)।

হাসপাতালে অপর মুরগি ভ্যানচালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসায়ী। কাপ্তানবাজার থেকে ভ্যানবোঝাই করে মুরগি নিয়ে শান্তিনগর যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনে রাস্তায় ইউ টার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রিপন ও সুলতান ছিটাকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাদের দুজনের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে আনার পর তারা মারা যান। তবে ভ্যানচালক অক্ষত রয়েছেন।

নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন, সুলতানের বাবার নাম জমশেদ আলী।

আরও পড়ুন : আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যারা পাবেন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়