Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৪ জনের 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২৪, ৭ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৪ জনের 

ছবি: আপন দেশ

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ অন্তত চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুইজনের।

শুক্রবার (০৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাবে ও সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

সায়েন্সল্যাবের স্থানীয়রা জানায়, সাজু আক্তার সুমন ও তার মেয়ে সুমাইয়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়।

পরে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তারা দক্ষিণ শাজাহানপুর এলাকায় থাকেন। সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী। তার বাবা গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক। মেয়েকে নিয়ে বাবা ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন নিউমার্কেট এলাকার। সেখান থেকে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন<<>>নির্দেশনা অনুযায়ী কে পাচ্ছে কত লিটার জ্বালানি তেল

অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেয়ার সময় আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে অটোরিকশাটির। এতে গুরুতর আহত অবস্থায় চালক ও যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)।

হাসপাতালে নিহত হারুন অর রশিদের মামা শ্বশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে মহাখালী এলাকায় থাকেন। সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন। ঈদ কেনাকাটা শেষে পরিবারের চারজন সিএনজি অটোরিকশা যোগে বাসার দিকে যাচ্ছিলেন। তেজগাঁও চ্যানেল আই অফিসের কাছাকাছি অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হন। তখন পথচারীরা তাদের হাসপাতালে নিলে সানি ও অটোরিকশা চালককে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের বিস্তরিত ঠিকানা জানা যায়নি। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়