Apan Desh | আপন দেশ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

ছবি : আপন দেশ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একসঙ্গে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে  টঙ্গীবাড়ির যশলংয়ে দরজারপাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুর্য (৩০)। তাদের মধ্যে ঘটনাস্থলে মারা যান সানিয়াত ও সাকিব এবং গুরুতর আহত অবস্থায় তুর্যকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ৩ বন্ধু মারা যান।

জানা গেছে, নিহত তুর্য টঙ্গীবাড়ী উপজেলার মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির ছেলে। নিহত অপর দুইজন ছিলেন তুর্যর বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়