Apan Desh | আপন দেশ

ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

আতিকুর রহমান। ছবি : আপন দেশ

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম আতিকুর রহমান। তিনি জৈন্তাপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় তামাবিলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন <<>> প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশ ভ্যান উল্টে আহত ৮

স্থানীয়রা ও পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement