Apan Desh | আপন দেশ

বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় টাকা ভর্তি একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী লা পাজের কাছে এল অল্টো শহরে এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে বিমানের ক্রু সদস্য ছাড়াও সাধারণ পথচারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে আরও কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছেন।

বিমানটি ব্যাংক নোট বহন করছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর বিপুল পরিমাণ নগদ টাকা রাস্তায় ছড়িয়ে পড়লে প্রত্যক্ষদর্শী ও পথচারীরা তা সংগ্রহের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে। একই সঙ্গে ছড়িয়ে পড়া অর্থ উদ্ধারে পাহারা বসায়।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের প্রবেশের অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন<<>>জেনেভা বৈঠকে অগ্রগতি নেই, ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

তিনি আরও জানান, বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিস কর্মকর্তঅ পাভেল তোভার বলেন, অন্তত ১৫ জন মানুষ মারা গেছেন, তবে তিনি স্পষ্ট করেননি যে নিহতরা বিমানের ভেতরে ছিলেন না কি মহাসড়কের গাড়িগুলোর মধ্যে ছিলেন।

বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি বৈরী আবহাওয়া এর পেছনে দায়ী, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এল আল্টো বিমানবন্দরটি বিশ্বের উচ্চতম বিমানবন্দর হওয়ায় এখানে অবতরণ সবসময়ই চ্যালেঞ্জিং বলে বিবেচনা করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়