Apan Desh | আপন দেশ

সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ৩

ছবি : আপন দেশ

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম, খান ট্রাভেলস বাসের চালক আব্দুল বাসেত। নিহত এক পথচারীর পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিল। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে শেরপুরগামী খান ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যান সেনাবাহিনীর ট্রাকের চালক ও এক পথচারী।

আরও পড়ুন : দাপ্তরিক কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়