Apan Desh | আপন দেশ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর 

ছবি : আপন দেশ

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। ওই গ্রামে তার একটি দোকান রয়েছে। তবে ঢাকায় তিনি কী কারণে এসেছিল সে বিষয়টি জানা যায়নি।

আরও পড়ুন<<>>মহাসড়কের পাশে কাটা হাত উদ্ধার

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই আরও জানান, সড়কের সিসিটিভি ও প্রযুক্তি সহায়তায় ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়