Apan Desh | আপন দেশ

বাসের ধাক্কায় নৌসেনা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ৩০ জানুয়ারি ২০২৬

বাসের ধাক্কায় নৌসেনা নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নৌসেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. নাজমুস সাকিব (৩৯)। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সৈনিক। আহতের নাম মো. ইকরাম হোসেন (২৯)।

নাজমুস সাকিব চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বাসিন্দা। তিনি মৃত আবু হানিফের পুত্র।

পুলিশ জানায়, সকালে নাজমুস সাকিব ও ইকরাম হোসেন মোটরসাইকেল নিয়ে বের হন। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, অতপর...

দুর্ঘটনার পর র‌্যাবের টহল টিম আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। পরে গুরুতর আহত ইকরাম হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সৈনিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত