Apan Desh | আপন দেশ

পিকআপভ্যানের চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পিকআপভ্যানের চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

মৌলভীবাজার সদর উপজেলায় শাহপুর এলাকায় পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুই জন। শনিবার (২১ ফেব্রয়ারি) ভোরের দিকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সিএনজি অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহানের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায়। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সিএনজির যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন<<>>নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর কারাদণ্ড

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch