প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগেই ওই ব্যক্তি নামার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। যার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন <<>> ‘ভোট কিনতে’ এসে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































