Apan Desh | আপন দেশ

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ছবি: সংগৃহীত

মিশরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের পোর্ট সৈয়দ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) পোর্ট সৈয়দের দক্ষিণে অবস্থিত ৩০ জুন অ্যাক্সিস হাইওয়ে নামের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবরটি জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদন মতে, নিহতদের বেশিরভাগই পেশায় জেলে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশরের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ এ দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এগুলোতে দুইটি বড় মালবাহী ট্রাকের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পিকআপ ট্রাকটিকে দেখা যায়।

আরও পড়ুন <<>> ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা: রাশিয়া

মিশরে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রতি বছর হাজারো মানুষ দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এসব দুর্ঘটনার বেশিরভাগের নেপথ্যে ভারী ট্রাক ও মাইক্রোবাস। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়কের দুর্বল কাঠামো ও ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্ঘটনার সংখ্যা এত বেশি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়