Apan Desh | আপন দেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৭, ১৭ জানুয়ারি ২০২৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মহাসিন আলী (৩৫)।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বোনারপাড়া রেলস্টেশন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রোড়লগাছা গ্রামের বাসিন্দা। তিনি আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে যায়। স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইন পার হওয়ার সময় মহাসিন ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> চিকিৎসায় অবহেলা, ভাঙচুর-হাতাহাতি

নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মহাসিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মৃগী রোগেও ভুগছিলেন।

বোনারপাড়া রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch