Apan Desh | আপন দেশ

ওমরাহ শেষে সৌদির রাস্তায় এক পরিবারের ৪ জনসহ নিহত ৫

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ওমরাহ শেষে সৌদির রাস্তায় এক পরিবারের ৪ জনসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আবহা এলাকায় ওমরাহ ও হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।

নিহতরা হলেন— মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার, বড় মেয়ে মোহনা আক্তার। এছাড়া নিহত হয়েছেন গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী। তাদের আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত হয়েছেন।

নিহতদের স্বজনরা জানান, পুরো পরিবারকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারাচ্ছেন। একই অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে।

আরও পড়ুন <<>> মালয়েশিয়ায় ভুয়া ডাক্তারসহ আটক ১৮

স্থানীয় ব্যবসায়ী ও নিহত মিজানুরের বড় ভাই বাহারুল আলম বলেন, ছোট ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি মিজানুর তার স্ত্রী ও তিন কন্যা হজ পালন করতে সৌদি আরব যান।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর মরদেহ দেশে আনার বিষয়টি সমন্বয় করা হবে। সাধ্য মতো সকল সহযোগিতা করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: