Apan Desh | আপন দেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। তিনি জানান, নিহত ৫ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেয়া হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি 

গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুই যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়