প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দ্রুতগতির বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আরও তিনজন। রোববার (২২ফেব্রুয়ারি) সকালে মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর।
আরও পড়ুন<<>>দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরির্দশক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু বলেন, মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পেয়েছি। এতে হতাহত রয়েছে, তবে এখনো মোট নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘটনাস্থলেই আরও একজন নিহত হওয়ার খবর রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































