Apan Desh | আপন দেশ

সাতসকালে সড়কে ঝড়ল ২ প্রাণ, আহত ১০

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সাতসকালে সড়কে ঝড়ল ২ প্রাণ, আহত ১০

প্রতীকী ছবি

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় ২ বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান। তাৎক্ষণিক হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় লোকজন। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

আরও পড়ুন : নির্বাচনী প্রচার শেষ, এবার ভোটের অপেক্ষা 

ওসি আরও জানান, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় এখনোা জানা যায়নি। তবে, নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়