ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা শহরের বটতলা ও ঘাটাইল উপজেলার আঠারোদানা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই বন্ধু ও একই পরিবারের দুইজন রয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি ফুটপাতে থাকা একটি গ্যাস রাইজারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২)।
ঘাটাইলে নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের লাইলী বেগম (২৮) ও তার ভাগ্নী মদিনা আক্তার (১৮)।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































