Apan Desh | আপন দেশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৫, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৬, ২৬ জানুয়ারি ২০২৬

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ২ জনসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুরের পূবাইলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, সকালে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

আরও পড়ুন : বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

তিনি বলেন, ‘দুর্ঘটনা খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু