Apan Desh | আপন দেশ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পথশিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৮ জানুয়ারি ২০২৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পথশিশুসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পথশিশুসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসাইন জানান, দনিয়া কলেজের সামনে সড়কে একটি দ্রুতগামী ট্রাক আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত শিশুটির নাম ও ঠিকানা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ওই এলাকার পথশিশু ছিল। ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করত।

এদিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

আরও পড়ুন <<>> ৩ দিন যেসব এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না 

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, ব্রিজের ওপর দ্রুতগতির লেগুনা একটি সিএনজিকে ধাক্কা দেয়। পরে সেটি অটোরিকশার উপরে আচড়ে পড়ে।

সংঘর্ষের পর ভ্যানচালক ব্রিজ থেকে নিচে ছিটকে পড়ে যান। এ ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহত শিশুসহ দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু