Apan Desh | আপন দেশ

নারী

দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা

দৃষ্টিনন্দন দোলনা ঘিরে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের নারীরা

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম দোলনার গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার কারিগররা বংশপরম্পরায় পাট, রঙিন সুতা, বাঁশ এবং লোহা ও বাশেঁর রিং ব্যবহার করে দৃষ্টিনন্দন বাহারী রংয়ের টেকসই দোলনা তৈরি করেন। বিশেষ করে এখানকার নারীরা সংসারের কাজের পাশাপাশি দোলনা তৈরি করে নিজেদের ভাগ্য বদল করছেন। ফিরিয়ে এনেছে পরিবারে সচ্ছলতা। দোলনা তৈরির কাজটি হয় কয়েকটি ধাপে হয়ে থাকে। প্রথম ফ্রেম তৈরিতে বাঁশের চাকা বা লোহার রিং দিয়ে দোলনার মূল কাঠামো তৈরি করা হয়। পরে বিভিন্ন রংয়ের সুতা ও পাটের সুতা দিয়ে বুনন করে থাকেন। দোলনার মূল কাঠামোতে সুতা ও পাটের রশি পেঁচিয়ে বাহারি রঙের নকশার কারুকাজ ফুটিয়ে তোলা হয়। কারিগররা চাক দোলনা, চেয়ার দোলনা, কিংবা চারকোনা আকৃতির বিভিন্ন নকশার দোলনা বুনে থাকেন। দড়ি বা চেইন সংযুক্ত করে দোলনা ঝুলিয়ে রাখার জন্য মজবুত পাটের দড়ি বা লোহার চেইন তৈরি করে যুক্ত করা হয়।

০৫:৫৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

অব্যবস্থাপনায় কালীগঞ্জের প্রীতিলতার বেহাল দশা 

অব্যবস্থাপনায় কালীগঞ্জের প্রীতিলতার বেহাল দশা 

অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার লক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্রটি ২০১৮ সালে নির্মিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদফতরের আওতায় এ প্রকল্পে ব্যয় হয় ১৭ কোটি টাকা। ৬তলা ভবনটিতে ১২৪ জন কর্মজীবি নারীর আবাসন ও ২০ জন শিশুর থাকার ব্যবস্থা রয়েছে। শিল্পকারখানায় কর্মরত নারী শ্রমিকদের নিরাপদ ও অস্থায়ী আবাসন সুবিধা দেয়াই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দটি রাষ্ট্রের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 

০৪:১৫ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ইতালিতে নারী পাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার

ইতালিতে নারী পাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার

সংঘবদ্ধ মানবপাচার ও ভিসা জালিয়াতি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় গুলশান থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন ধরনের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেলায়েত হোসেন (৪০), মেহেদী হাসান (৩৭), সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), তৌহিদুর রহমান (২৪) ও কাওসার হোসেন (৪২)। সোমবার(২০ জুলাই) রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

০৫:০৫ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনে।সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে ময়মনসিংহ রেলওয়ে থানার কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। ময়মনসিংহ রেলওয়ে থানার এস আই পলাশ ব্যানার্জী বলেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী আমরা পাইনি। আমি স্থানীয় সবাইকে জিজ্ঞেস করেছি যে কেউ ওনাকে চিনে বা জানে কি না কিন্তু কেউই ওনাকে শনাক্ত করতে পারেননি।

০৭:২৩ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement