Apan Desh | আপন দেশ

জাহানারার অভিযোগের সত্যতা পেল তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জাহানারার অভিযোগের সত্যতা পেল তদন্ত কমিটি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলেন। সে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গঠিত হয় স্বাধীন তদন্ত কমিটি। সোমবার (০২ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে জমা দেয়া হয়। যেখানে  অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা মিলেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণ ও হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

জাহানারা আলম চারটি নির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্তে এর মধ্যে দুটি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। উভয় অভিযোগই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা।

আরও পড়ুন <<>> নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের কিছু আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। প্রতিবেদন পাওয়ার পর বিসিবি জানিয়েছে, প্রচলিত আইন ও বোর্ডের বিধিমালা অনুসারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান