Apan Desh | আপন দেশ

নারী এশিয়া কাপে দারুণ সূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারী এশিয়া কাপে দারুণ সূচনা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে উদীয়মান নারী এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১১ রানে শ্রীলঙ্কার ইনিংস থামে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্যাঙ্ককে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম এবং শামীমা সুলতানা ৪৮ রান করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কেবল ১ উইকেট হারিয়ে ৪৮ রান দাঁড় করায় বাংলাদেশ।

ওপেনাররা বড় সংগ্রহের ভিত গড়েন। কিন্তু এও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মিডল অর্ডারের ব্যাটাররা। যার পলে শেষ ১৪ ওভারে যোগ হয় মাত্র ৭৭ রান। এর মাঝেই হারায় ৯ উইকেট।

২৫ বলে দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ইশমা তানজিম। শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ২৯ রান। এর বাইরে শামীমা ১৭ এবং রুবাইয়া হায়দার ১১ রান করেন। বাকি কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আরও পড়ুন <<>>ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা  

জবাবে দারুণ সূচনা করে শ্রীলঙ্কান নারীরা। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারালেও ৪৭ রান করে দলকে জয়ের পথেই রেখেছিলেন হানসিমা করুনারত্নে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোই কাল হয়ে দাঁড়ায় লঙ্কানদের জন্য। ৫২ রানে তৃতীয় উইকেট হারানোর পর মাত্র ১৩ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় তারা।
 
নিশানসালাকে নিয়ে ষষ্ঠ উইকেটে হাল ধরেন আমা কাঞ্চনা। এ দুজন মিলে ৩০ রানের জুটি গড়েন। জয়ের জন্য শেষ ২ ওভারে ২১ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তবে ১৬ রানের বেশি করতে পারেনি দলটি।
 
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন এবং লতা মন্ডল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়