প্রতীকী ছবি
ভারতের উত্তর প্রদেশের মেইনপুরি জেলায় এক স্কুল শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ধারালো অস্ত্র দিয়ে হামলার ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। গুরুতর আহত শিক্ষিকা বর্তমানে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।
স্থানীয় কোটওয়ালি নগর থানায় এ ঘটনার সূত্রপাত ঘটে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, অখণ্ড প্রতাপ (২৪) দীর্ঘদিন ধরে শিক্ষিকাকে উত্যক্ত ও হয়রানি করছিল। এ কারণে শিক্ষিকা আগের স্কুল ছাড়তে বাধ্য হন এবং পরে অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, শিক্ষিকার পরিবার ও অভিযুক্তের পরিবারের কাছে বিষয়টি জানানো হলেও যুবক তাকে অনুসরণ করা বন্ধ করেনি।
পুলিশ জানায়, সোমবার (০২ ফেব্রুয়ারি) শিক্ষিকা টিউশন করতে যাওয়ার সময় একটি নির্জন গলিতে পথরোধ করা হয়। প্রথমে কথা বলার চেষ্টা করে। পরে ওই শিক্ষার্থী ধারালো অস্ত্র নিয়ে শিক্ষিকাকে আক্রমণ করে। জোর করে তার সঙ্গে কথা বলার সময়েই আক্রমণ করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করে। তখন শিক্ষিকার ঠোঁট কেটে যায়। সে সময় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তাকে। ঘটনাটির কিছু অংশ নিকটস্থ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
আরও পড়ুন <<>> আক্রান্ত হলে সব মার্কিন ঘাঁটিতে হামলা করা হবে: ইরান
স্থানীয়রা শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিক্ষিকার ভাই কোটওয়ালি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্থা ও অন্যান্য ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































