Apan Desh | আপন দেশ

মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

ছবি: আপন দেশ

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার (১১) খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে হাসপাতালে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেখ বশিরউদ্দীন হাসপাতালে উপস্থিত হয়ে মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। এছাড়া শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্তও করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ডা. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

মোহনার সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে ব্যক্তিগতভাবে খোঁজ নিতে পাঠিয়েছেন। তিনি শিশুটিকে আশ্বস্ত করে বলেন, আর ভয় পাওয়ার কিছু নেই, সরকার তার পাশে রয়েছে।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার কাছে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন। মোহনার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শিশুটির চিকিৎসার ব্যয়সহ সব দায়িত্ব সরকার বহন করবে বলে জানান।

আরও পড়ুন <<>> বাবার লাশ দেখে কারাগারে ভেঙে পড়লেন ছেলে, প্যারোলে মেলেনি মুক্তি

বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধীরা ইহকাল ও পরকালে উপযুক্ত শাস্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মোহনার বাবা মোস্তফাকে একটি চাকরি দেয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও সাফিকুর রহমানকে গত ২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। এর আগে গত ৩১ জানুয়ারি গুরুতর আহত অবস্থায় মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়