Apan Desh | আপন দেশ

রাইজিং স্টার নারী এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়ার্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাইজিং স্টার নারী এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়ার্ড

ফাইল ছবি

আর মাত্র দুইদিন পড়েই মাঠে গড়াচ্ছে রাইজিং স্টার নারী এশিয়া কাপ। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডের ব্যাংককে হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক হিসেবে আছেন ফাহিমা খাতুন। 

ফাহিমা ছাড়াও জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে এ দলে। রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, লতা মণ্ডল, তাজ নেহারের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে।

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

আরও পড়ুন<<>>ভোটারদের সংগীতশিল্পী আসিফের বার্তা

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ম্যাচটি মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ নারী রাইজিং স্টার্স: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল এবং ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই- দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়