ছবি: সংগৃহীত
আগামী ৪ এপ্রিল চট্টগ্রাম শুরু হচ্ছে দেশে প্রথম নারী বিপিএল। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হচ্ছে। ইতোমধ্যে টুর্নামেন্টকে ঘিরে পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, আইকন ক্রিকেটারসহ দেশি-বিদেশি ক্রিকেটারদের বেতন কাঠামোও।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখানে দেশি ক্রিকেটারদের পাশাপাশি থাকবেন বিদেশি ক্রিকেটাররাও। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তিও করতে পারবে।
৩ দল নিয়ে হবে টুর্নামেন্ট। জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি হবেন এ ৩ দলের অধিনায়ক। তারাই থাকবেন আইকন ক্রিকেটার হিসেবে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, তাদের পারিশ্রমিক ৭ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা করে।
‘সি’ এবং 'ডি' ক্যাটাগরিতে পারিশ্রমিক যথাক্রমে ৩ লাখ ও দেড় লাখ টাকা করে। বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো—
‘এ’ ক্যাটাগরি- প্রায় ১০ লাখ টাকা
'বি' ক্যাটাগরি- প্রায় সাড়ে ৭ লাখ টাকা
‘সি’ ক্যাটাগরি- প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা
আগামী ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল পর্দা নামবে দেশের ইতিহাসে প্রথম নারী বিপিএলের। প্রথম পর্ব হবে চট্টগ্রামে, ফাইনালসহ বাকি অংশ হবে ঢাকায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































